NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

কলকাতায় বিশেষ কনসার্টে ‘মেঘদল’


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

কলকাতায় বিশেষ কনসার্টে ‘মেঘদল’

দুই বাংলার তরুণদের কাছে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’। পরাবাস্তব শহর নগরের কথা তাদের গানের পরতে পরতে উঠে আসে। ‘নেফারতিতি’, ‘আকাশ মেঘে ঢাকা’, ‘নির্বাণ’, ‘না বলা ফুল’, ‘তবু, শহুরে জোনাক’, ‘পাথুরে দেবী’ ও ‘এসো আমার শহরে’র মতো বেশকিছু জনপ্রিয় গান তাদের ঝুলিতে।

বর্তমানে মঞ্চে সরব সময় পার করছে ব্যান্ড ‘মেঘদল’।

এবার ভারতের কলকাতায় বিশেষ একটি কনসার্টে হাজির হচ্ছে গানের এই ব্যান্ড। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য সেই কনসার্টের ভেন্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা গেলো, এই প্রথম বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে পারফর্ম করবে ‘মেঘদল’।

 

ব্যান্ডটির ভোকাল শিবু কুমার শীল গণমাধ্যমে বলেন, ‘এটা কলকাতায় আমাদের চতুর্থ শো হতে যাচ্ছে।

তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম। এই ক্যাম্পাস নানা কারণে বিশেষ। তাই কনসার্টটি নিয়ে আমরাও বেশ উচ্ছ্বসিত। তারা প্রতি বছরই সংস্কৃতি উৎসবের আয়োজন করে।
এবারের উৎসবের শেষ দিনে আমরা পারফর্ম করবো। অর্থাৎ আমাদের পরিবেশনা দিয়েই আয়োজনটি শেষ হবে।’

 

‘সংস্কৃতি’ নামের এই উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন। এতে ১৫ মার্চ রাতে পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ‘দোহার’।

নতুন গানের আভাস দিয়ে শিবু জানালেন, তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র সপ্তম গান শিগগিরই আসছে।

ইতোমধ্যে দুটো গানের কাজ শেষ করেছেন তারা। কেবল বাকি ভিডিও। ঈদ-বৈশাখ শেষেই সেই কাজে হাত দেবেন।

 

উল্লেখ্য, গত বছরের আগস্টে প্রকাশ করা হয়েছিল ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ষষ্ঠ তথা টাইটেল গান।

বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন—শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।