NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

অলিখিত ফাইনালে সমান সুযোগ দেখছেন তানজিম


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৪, ১১:৪০ এএম

অলিখিত ফাইনালে সমান সুযোগ দেখছেন তানজিম

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতলেও পরের ম্যাচ ৩ উইকেটে হারে বাংলাদেশ। অর্থাৎ চট্টগ্রামে দুই ম্যাচে জয় পায় রান তাড়া করা দল। সন্ধ্যার পর শিশিরের কারণে বোলারদের বল গ্রিপ, ডেলিভারিরে সমস্যার কারণে কাজ অনেকটা সহজ হয় যায় ব্যাটারদের জন্য। তবে সোমবার তৃতীয় ও শেষ ম্যাচ হবে দিনের আলোয়।

শিশিরের প্রভাব থাকবে না। এ জন্য দুই দলের সমান সম্ভাবনা দেখছেন বাংলাদশ দলের পেসার তানজিম হাসান সাকিব।

 

আজ বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় তানজিম বলেন, ‘দিনের ম্যাচে আমি মনে করি বোলাররা তাদের শতভাগ দিতে পারবে। দুই দলের জন্য সমান হবে।

উইকেটের কন্ডিশন, আউটফিল্ডের কন্ডিশন দুই দল সমান সুবিধা পাবে। বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে তাহলে অবশ্যই উইকেট থেকে সাপোর্ট পাবে।’

 

তবে নিজেরা যে জয় ভিন্ন কিছু ভাবছেন না সেটিও জানিয়ে রাখলেন, ‘অবশ্যই আমরা মাঠে নামব জেতার জন্য এবং আমরা চাইব এই সিরিজে যেন আমরা জয়ী হতে পারি। গত ম্যাচে আমাদের একটা সুযোগ ছিল; কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি।

শেষ ম্যাচে যেন আমরা সর্বোচ্চটা দিয়ে জয়লাভ করতে পারি সে জন্য চেষ্টা করব।’

 

তিন ম্যাচ সিরিজের পাওয়া প্রথম ম্যাচে নিজের প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন তানজিম। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ১৮ রান করলেও ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। শেষ ম্যাচে নিজের পারফরম্যান্সেও ধার আনতে চান তিনি।

তানজিম বলেন, ‘মানুষ তো স্বপ্ন দেখে।

আমি যখন খেলি তখন চেষ্টা করি আমার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই তিন দিক থেকে যেন দলকে সমর্থন করতে পারি, তাহলে দল অবশ্যই ভালো কিছু পাবে। সামনে দলের জন্য অবদান রাখতে চাই।’