NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

মেসিকে নিয়ে শঙ্কা


খবর   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৪, ১১:৩৫ এএম

মেসিকে নিয়ে শঙ্কা

আসছে ২২ মার্চ এল সালভদের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচে লিওনেল মেসির মাঠে নামা নিয়ে আছে শঙ্কা। শুধু এই ম্যাচই নয়, চার দিন পর কোস্টারিকার বিপক্ষে পরের ম্যাচেও মেসিকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

কনকাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলকে হারানোর ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি।

যেকারণে দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে নেওয়া হয়। গতকাল ইন্টার মায়ামির সবশেষ ম্যাচেও খেলতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি।

 

মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো জানালেন মেসিকে না পাওয়ার শঙ্কার কথাই,'মেসির চোটের অবস্থার উন্নতি কেমন হচ্ছে, তা সপ্তাহ ধরে বুঝতে হবে এবং আমরা সেভাবেই বিষয়টা দেখব। তাকে নিয়ে একটা লক্ষ্য আছে আমাদের, কনকাকাফ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে (৪ এপ্রিল) খেলাতে চাই তাঁকে।