NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

রিশাদের ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৪, ০৭:০১ পিএম

রিশাদের ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ দলের ড্রেসিংরুম যেন ছোটখাটো একটি হাসপাতালে পরিণত হয়েছিল। শ্রীলঙ্কার দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে পারেননি সৌম্য সরকার। ঘাড়ে চোট পাওয়া এই ওপেনারের কনকাশন বদলি হিসেবে ইনিংস শুরু করেন তানজিদ হাসান। একাদশের বাইরে থেকে এসে বাজিমাত করেছেন এই তরুণ।

তাঁর ৮১ বলে ৮৪ রানের অনবদ্য ইনিংসের সঙ্গে শেষদিকে রিশাদ হোসেনের টর্নেডো ইনিংসে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

 

শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ জেতায় ২-১ ব্যবধানে জিতে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। ৫৮ বল হাতে রেখে পাওয়া জয়ে রিশাদ ১৮ বলে ৪৮ ও মুশফিকুর রহিম ৩৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। তানজিমের সঙ্গী হওয়া এনামুল হক বিজয় প্রত্যাবর্তনের ম্যাচে পুরোপুরিভাবে ব্যর্থ, ২২ বলে খেলে করেন ১২।

তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ রানের বেশি করতে পারেননি। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয়, ২২ রানে ফেরেন তিনি। মাহমুদ উল্লাহ রিয়াদও (১) সুবিধা করতে পারেননি। এই ৪ উইকেটের সবগুলো নেন লাহিরু কুমারা।

 

স্বাগতিকদের উইকেট হারানো মিছিলে ব্যতিক্রম ছিলেন তানজিদ। ৫১ বলে পান ওয়ানডে ক্যারিয়ারে নিজের দ্বিতীয় পঞ্চাশ। কনকাশন হিসেবে ম্যাচে নামার সুযোগ পেয়ে দাপুটে ব্যাটিংয়ে ছিলেন সেঞ্চুরির পথে, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৮১ বলে যখন তানজিদের নামের পাশে ৮৪ রান ছয় হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে হলেন ক্যাচ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলার তানজিদ তামিম ছুঁয়েছেন আরো এক মাইলফলক।

ওয়ানডেতে কনকাশন সাব হয়ে নেমে সর্বোচ্চ রানের ইনিংস এখন তাঁর।

 

এরপর মেহেদী হাসান মিরাজ এসে মুশফিকুর রহিমকে সঙ্গ দিয়ে দলকে টানতে থাকেন। মিরাজ ২৫ রান করে আউট হলে ঝড় তোলেন রিশাদ। হাসাঙ্গারার এক ওভারে ২৪ রান তুলে ম্যাচ বের করে নেন তিনি। এর আগে টস হেরে বল কর‍তে নেমে ভালো শুরু পান বাংলাদেশি বোলাররা। তাসকিন আহমেদ নিজের প্রথম ওভারে ফেরান আগের ম্যাচ জয়ের নায়ক পাথুন নিশাঙ্কাকে। নিজের দ্বিতীয় ওভারে আভিষ্কা ফার্নান্দোর উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। ১৫ রানে দুই ওপেনারকে হারানোর পর অধিনায়ক কুশল মেন্ডিস আর চারে নামা সাদিরা সামারাবিক্রমার ব্যাটে চড়ে পাওয়ার প্লে শেষ করে শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে জমা করে ৩৯ রান।

পরের ওভারে মুস্তাফিজ হাত ঘোরাতে এসে নিজের দ্বিতীয় বলে সফলতা পান। ১৫ বলে ১৪ রানে থাকা সাদিরা ইনসাইড এজে মুশফিকের গ্লাভসে ক্যাচ দেন। এরপর কুশল মেন্ডিস আর চারিথ আশালাঙ্কার জুটিতে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। যদিও এই জুটি বাড়তে দেননি রিশাদ হোসেন। তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে ঢুকেই নিজের প্রথম ডেলিভারিতে বিদায় করেন ২৯ রানে থাকা মেন্ডিসকে। ওয়ানডেতে এটি প্রথম উইকেট রিশাদের।

মেন্ডিসের বিদায়ের পর জানিথ লিয়ানাগের সঙ্গে ৩৭ রান জুটি করে মুস্তাফিজের বলে আউট হন আশালাঙ্কা। সুবিধা করতে পারেননি দুনিথ ভেল্লেলেগে। ওয়ানিন্দু হাসারাঙ্গা দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি। পরিস্থিতি বিবেচনায় লঙ্কানরা ২০০ রানের মধ্যে থামবেন বলে মনে হচ্ছিল। তবে অন্য প্রান্তে ধরে খেলে নিজের পাশাপাশি দলের রান বাড়াতে থাকেন লিয়ানাগে। শতক হাঁকিয়ে ১০২ বলে ১০১ রানে অপরাজি থাকেন তিনি। ইনিংসের শেষ বলে অল আউট হওয়ার আগে শ্রীলঙ্কা তোলে ২৩৫ রান। তাসকিন নেন ৩ উইকেট।