NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বড় আশা হাতুরাসিংহের


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৯:০৩ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বড় আশা হাতুরাসিংহের

টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই চক্রে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল বাংলাদেশ। সব মিলিয়ে জয় মাত্র একটি। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়টি এসেছিল সর্বশেষ চক্রে। সেই জয়কে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন দিগন্ত হিসেবে ভাবা হলেও, আদতে অবস্থার খুব বেশি পরিবর্তন ঘটেনি।

 

এখনো টেস্ট ক্রিকেটে পায়ের নিচে শক্ত মাটি খুঁজে ফিরছে বাংলাদেশ। এর মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি নতুন চক্রে বড় আশা বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহের। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল থেকে দুই টেস্ট সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে আজ সেই আশার কথা শুনিয়েছেন হাতুরাসিংহে।

নতুন চক্রে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ।

পূর্ণ মেয়াদে নেতৃত্ব পাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তাঁর নেতৃত্বে ঘরের মাঠে প্রথমবার কিউইদের বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। অবশ্য মিরপুরে স্বাগতিকরা দ্বিতীয় টেস্ট হারায় সিরিজ ড্র হয়েছিল।

 

নতুন চক্রে ঘরের মাঠের সিরিজগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন হাতুরাসিংহে, ‘এই চক্রে টেস্ট ক্রিকেট নিয়ে আমাদের আশা অনেক বেশি।

আমরা এরই মধ্যে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজ খেলেছি। ঘরের মাঠে আমরা যদি বেশির ভাগ ম্যাচ জিততে পারি, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ পর্যায়ে প্রতিযোগী হিসেবে আমাদের ভালো সুযোগ থাকবে। ঘরের বাইরে কিছু সিরিজ আসছে। সেগুলো ওপরের র‌্যাংকিংয়ের দলের বিপক্ষে, নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কা খুবই সম্ভাবনাময় ও অভিজ্ঞ দল।
এই সিরিজটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের। তবে আমরা প্রস্তুত।’

 

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলের চোটে ছিটকে গেছেন তিনি। মুশফিকের অনুপস্থিতিতে তরুণদের সুযোগ দেখছেন হাতুরাসিংহে, ‘মুশির অভিজ্ঞতা আমরা মিস করব। এ ধরনের অভিজ্ঞতার বিকল্প খুঁজে বের করা খুবই কঠিন। একই সঙ্গে আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। হৃদয় দলে যোগ দিয়েছে। দুজন তরুণ ব্যাটার আছে দলে, দিপু ও সাদমান। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময়। আমি তাদের বলব, এই সুযোগগুলো যেন তারা দুই হাতে লুফে নেয়।’