NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

চেন্নাইয়ের প্রথম ম্যাচে মুস্তাফিজের শিকার ৪ উইকেট


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৪, ১১:১৫ পিএম

চেন্নাইয়ের প্রথম ম্যাচে মুস্তাফিজের শিকার ৪ উইকেট

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের সবচেয়ে সফল দলটির হয়ে আজ অভিষেক হয়েছে এই বাঁহাতি পেসারের। প্রথম ম্যাচ কী দুর্দান্তভাবেই না রাঙালেন মুস্তাফিজ। চার ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।

 

এরমধ্যে প্রথম ২ ওভারেই সাত রান দিয়ে ৪ উইকেট নিয়ে নেন মুস্তাফিজ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাফ দু প্লেসিস ও বিরাট কোহলির ওপেনিং জুটির রান যখন ৪১, তখন আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারেই এই বাঁহাতি পেসার ফাফ দু প্লেসিস ও রজত পাতিদারকে ফেরান।

 

রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ৩৫ রানে আউট হন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। তাঁর ইনিংস সাজানো ৮ চারে। শূন্য রানে পাতিদার ক্যাচ দেন উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির হাতে। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিং এসে আরো দুই উইকেট নেন মুস্তাফিজ।

এবার তিনি ফেরান বিরাট কোহলি ও ক্যামেরণ গ্রিনকে। জাদেজার হাতে ক্যাচ দিয়ে কোহলি আউট হন ২১ রানে। গ্রিন আউট হন মুস্তাফিজের বলের বোল্ড হয়ে।

 

শেষ দুই ওভারে অবশ্য আর কোনো উইকেট নিতে পারেননি মুস্তাফিজ।