NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

প্রকাশ্যে এলো ‘রাজকুমার’-এর ফার্স্টলুক


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:১৮ পিএম

প্রকাশ্যে এলো ‘রাজকুমার’-এর ফার্স্টলুক

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক হিমেল আশরাফ পরিচালিত নতুন ছবি ‘রাজকুমার’। সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল কয়েক বছর আগে। তবে পরিকল্পনার সব কিছু ঠিক রেখে পরিচালক দর্শকদের জন্য নিয়ে আসছেন ছবিটি। এরই মধ্যে ছবিটির শুটিং হয়েছে ঢাকা, পাবনা, সাজেক, ভারত ও যুক্তরাষ্ট্রে।

গেল বছরের হিমেল আশরাফের ‘প্রিয়তমা’র সাফল্যের পর স্বাভাবিকভাবে সবার আগ্রহ আছে ‘রাজকুমার’ নিয়ে। অবশেষে আজ শনিবার রাতে প্রকাশ্যে এলো সিনেমাটির ফার্স্টলুক।

 

সেখানে দেখা মিলছে শান্ত এক শাকিব খানের মুখ। লম্বা চুল চুলের এক অন্য রকম শাকিব খানের ছবিটির পাশে আছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।

 

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘আমরা ছবিটির ফার্স্টলুক আজকে দিলাম। ধীরে ধীরে গান ট্রেলার টিজার ছাড়ব। আশা করছি দর্শকেরা উপভোগ করবেন সব কিছুই।’ তিনি জানান, আগামী ২৮ এপ্রিল টিজার ছাড়বেন।

এর মাঝে একটি গান প্রকাশের পরিকল্পনা করে রেখেছেন।

 

আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। বাংলাদেশের অভিনেতা তারিক আনাম খান, ডা. এজাজসহ অনেকেই।

ছবিটি নিয়ে দারুণ আশাবাদী প্রযোজকসহ অনেকেই। তাঁদের প্রত্যাশা, ছবিটি সব ধরনের দর্শকের কাছে ‘প্রিয়তমা’র মতোই প্রিয় হয়ে উঠবে।