NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

পাকিস্তান ক্রিকেটে চলছে ফেরার হিড়িক


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ০৮:৫৩ পিএম

পাকিস্তান ক্রিকেটে চলছে ফেরার হিড়িক

আগের দিন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে উন্মুক্ত ঘোষণা করেন ইমাদ ওয়াসিম। এই বাঁহাতি অলরাউন্ডার শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। লক্ষ্য অবশ্যই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। বোর্ড থেকে সেটারই ইতিবাচক সাড়া পেয়ে অবসর ভেঙেছেন।

 

একদিন পর ইমাদের একই পথে হাঁটলেন মোহাম্মদ আমির। অনেকটা ইমাদের মতো অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। তিনিও ফিরে এসেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে। আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে পিসিবির কর্মকর্তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি পেসার।

 

তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর নানা সময়ে তাঁকে ফেরানোর আলোচনা শোনা গেছে। আমির নিজেও কখনো ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি। অবশেষে ফিরলেন যখন পাকিস্তান ক্রিকেট নানা রদবদলের মধ্যে দিয়ে যাচ্ছে।

শুধু ইমাদ-আমির নয়, ফিরছেন হারিস রউফেরও।

তাঁর ফেরারটা অবশ্য প্রথম দুজনের চেয়ে একটু ভিন্ন। টেস্ট ক্রিকেট খেলতে অনীহার অভিযোগে গত মাসে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় হারিসকে। তাঁকে নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান মহসিন নাকভি। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা হারিসের জন্য এটা নিশ্চিতভাবে দারুণ সুখবর।

 

আগেরবার চুক্তি বাতিলকে ভুল বোঝাবুঝি হিসেবেও আখ্যা দিয়েছেন মহসিন।

আগের বোর্ডের সেই ভুলেরই যেন প্রায়শ্চিত করল নতুন বোর্ড!