NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

এবার ২ উইকেট মুস্তাফিজের, জিতেছে চেন্নাই


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ০৩:৪৮ পিএম

এবার ২ উইকেট মুস্তাফিজের, জিতেছে চেন্নাই

চেন্নাই সুপার কিংসের জার্সিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল মুস্তাফিজুর রহমানের। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজের প্রথম দুই ওভারে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। পরে আরো দুই ওভার বোলিং করে আর কোনো শিকার ঝুলিতে ভরতে না পারলেও চেন্নাইয়ের বড় জয়ে সেদিন ম্যাচসেরার পুরস্কারটা জিতেছিলেন মুস্তাফিজই। গুজরাট টাইটানসের বিপক্ষেও খেলেছেন বাংলাদেশের এই পেসারই।

এবার চেন্নাইয়ের জয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।
গুজরাটের ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারে ১০ রান দেন মুস্তাফিজ। এরপর আবার আক্রমণে আসেন গুজরাটের একাদশ ওভারে। এবার ১৩ রান দিয়েও থাকেন উইকেটহীন।
তবে নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে কাঙ্ক্ষিত উইকেট পেয়ে যান মুস্তাফিজ। এই ওভারে দেন মোটে ১ রান। উইকেট নিয়েছেন পরের ওভারেও। সব মিলিয়ে ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ২ উইকেট পান তিনি।
বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে চেন্নাই সুপার কিংসও। 
গুজরাট টাইটানসকে ৬৩ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০৬ রানের বড় স্কোর গড়ে চেন্নাই। জবাবে ১৪৩ রান করতে পেরেছে গুজরাট। ক্রিকইনফো