NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি : নিগার


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ১০:৪২ পিএম

সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি : নিগার
শক্তি-সামর্থ্যে অস্ট্রেলিয়ান মেয়েরা যোজন যোজন এগিয়ে, বলার অপেক্ষা রাখে না। তবু এই সিরিজে বাংলাদেশের মেয়েদের সামনে নিজেদের সামর্থ্যে প্রমাণের একটা সু্যোগ ছিল। সাম্প্রতিক পারফরম্যান্সও তাদের পক্ষে কথা বলছিল। কিন্তু তিন ওয়ানডেতেই অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে বাংলাদেশ হেরেছে যাচ্ছেতাইভাবে। বিশেষ করে ব্যাটিং ছিল হতশ্রী। তিন ওয়ানডেতে যথাক্রমে ৯৫, ৯৭ ও ৮৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। দলের পারফরম্যান্সে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা নিজেও বিস্মিত, ‘১০ শতাংশও না (নিজেদের সামর্থ্যের)। কারণ আমি নিজেও পুরোপুরি বিস্মিত। গত ছয় মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই অমন না। পুরো দল ব্যর্থ। দুই-একটা দিকে ভুল হলে তবু মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে আমরা শুরু থেকে ব্যাকফুটে চলে গিয়েছিলাম। আমার মনে হয়, আমরা সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি।’ নিগার অবশ্য প্রস্তুতিরও কোনো ঘাটতি দেখছেন না, ‘প্রস্তুতি অনেক ভালো নিয়েছি। আপনি যখন অনুশীলন একধরনের মানসিকতা নিয়ে করছেন, এসে আরেকভাবে প্রয়োগ করছেন, তখন কঠিন হয়ে যায়। কোচ বলেন বা অধিনায়ক হিসেবে বলেন, যখন দেখি খেলোয়াড় আত্মবিশ্বাসী, প্রস্তুতি ম্যাচে রান করছে, অনুশীলনে নিখুঁত ব্যাটিং করছে, এরপর যখন ভিন্নভাবে খেলছে (একাদশে এসে)—তখন আমাদেরও আর কিছু করার থাকে না। প্রস্তুতিতে সমস্যা ছিল বলে মনে হয় না। সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারিনি আমরা।’