NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ইতিহাস গড়া জর্জিয়ার সঙ্গী ইউক্রেন ও পোল্যান্ড


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ১০:৪০ পিএম

ইতিহাস গড়া জর্জিয়ার সঙ্গী ইউক্রেন ও পোল্যান্ড
১৫ বারের চেষ্টায় অবশেষে সফল জর্জিয়া। অবশেষে কোন মেজর টুর্নামেন্টে খেলতে যাচ্ছে তারা। ইতিহাস গড়ে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে নাম লিখিয়েছে জর্জিয়া। প্লে-অফের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন গ্রিসকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। প্লে-অফের বাধা পেরিয়ে তাদের সঙ্গী হয়েছে ইউক্রেন ও পোল্যান্ড। 'সি' গ্রুপের প্লে-অফে গ্রিস ও জর্জিয়ার মধ্যকার নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ছিল গোল শূন্য সমতায়। তবে টাইব্রেকারে বাজিমাত করেছে জর্জিয়া, তারা জিতেছে ৪-২ ব্যবধানে। মূল পর্বে 'এফ' গ্রুপে খেলবে জর্জিয়া। এই গ্রুপে আগে থেকেই আছে সাবেক দুই চ্যাম্পিয়ন পর্তুগাল ও তুরস্ক। অন্য প্রতিপক্ষ চেক রিপাবলিক। কার্ডিফে পোল্যান্ড ও ওয়েলসের ম্যাচ শেষ হয়েছে টাইব্রেকারের রোমাঞ্চের পর। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ছিল গোল শূন্য সমতায়। এরপর টাইব্রেকারে পোল্যান্ডের জয় ৫-৪ গোলে। মূল আসরে 'ডি' গ্রুপে খেলবে পোলিশরা। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্স। আরেক প্লে-অফে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে পা দিয়েছে ইউক্রেন। যদিও শুরুতে এগিয়ে গিয়েছিল আইসল্যান্ডই। কিন্তু দ্বিতীয়ার্ধে ভিক্টর শিঙ্কভ ও মুরদিকের গোল ইউক্রেনকে নিয়ে গেছে মূল আসরে। 'ই' গ্রুপে ইউক্রেনের প্রতিপক্ষ বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়া। আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই। এই তিন দলের অংশ নেওয়া নিশ্চিত হওয়ায় চূড়ান্ত হয়েছে ২৪টি দল। গ্রুপ গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড গ্রুপ ডি: নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স, পোল্যান্ড গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, চেক প্রজাতন্ত্র, পর্তুগাল।