NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, হাসান মাহমুদের অভিষেক


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০৪:৫৯ পিএম

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, হাসান মাহমুদের অভিষেক

আগের দিন তাও উইকেটে হালকা সবুজ ঘাসের ছোঁয়া ছিল। কিন্তু রাত পোহাতে না পোহাতেই তাও ছেঁটে ফেলা হয়েছে। যে কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট আরো ব্যাটিং সহায়ক হয়ে ওঠার সম্ভাবনায় টস জিতে আগে ব্যাটিং বেছে নিতে সামান্যতম দ্বিধা করেননি শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশকে তাই সিলেট টেস্টের মতোই আগে বোলিং করতে হচ্ছে।

 

পার্থক্য বলতে সিলেটে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। এবার আগের টেস্টে ৩২৮ রানের এক বিব্রতকর হারের ধাক্কা সামলে ওঠার লড়াইয়ে অবশ্য সাকিব আল হাসানকে নিয়েই নেমেছেন নাজমুল।

একাদশে অবশ্য পরিবর্তন এই একটিই নয়, আরো আছে। টানা খেলার মধ্যে থাকায় পেসার শরিফুল ইসলামের বিশ্রাম পাওয়াটা অনুমিতই ছিল।

তিনি সেটি পেয়েছেনও, পাশাপাশি একাদশে রাখা হয়নি সিলেটে অভিষিক্ত তরুণ গতিশীল পেসার নাহিদ রানাকেও। এই দুই পেসারের জায়গায় একাদশে সাকিবের পাশাপাশি অন্তর্ভূক্ত হয়েছেন আরেক পেসার হাসান মাহমুদও। চট্টগ্রামে আজ টেস্ট অভিষেক হচ্ছে তাঁর।

 

সিলেটে তিন পেসার নিয়ে খেললেও চট্টগ্রামে স্বাগতিকদের সজ্জা বদলেছে।

এবার তাঁরা নামছে দুই পেসার নিয়ে - সৈয়দ খালেদ আহমেদের সঙ্গী হাসান মাহমুদ। আর সাকিব যুক্ত হওয়ায় এই ম্যাচ নাজমুলরা খেলছেন তিন স্পিনার নিয়ে। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।