NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সুন্দরগঞ্জে গৃহহীনদের ঘর হস্তান্তর নিয়ে মতবিনিময়


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ পিএম

সুন্দরগঞ্জে গৃহহীনদের ঘর হস্তান্তর নিয়ে মতবিনিময়

 

 

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফের ৫১০ জন গৃহহীনদের মাঝে  ঘর ও জমি হস্তান্তর নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে আগামী ২১ জুলাই ফের ঘর ও জমি হস্তান্তর নিয়ে প্রেস ব্রিফিং এবং মতবিনিময় করেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহমুদ আল হাসান, উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, আমিনুল ইসলাম শামসুল হুদা, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা প্রমূখ।

 

 জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য এ পর্যন্ত ১ হাজার ১৯২টি ঘরের বরাদ্দ রয়েছে। এর মধ্যে ৬৮২টি ঘর ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। নির্মাণ ব্যয় ছিল ১ লাখ ৭৫ হাজার হতে ১ লাখ ৯০ হাজার টাকা এবং ২ লাখ ৩৩ হাজার হতে ২ লাখ ৫৯ হাজার টাকা। আগামী ২১ জুলাই এক যোগে প্রধানমন্ত্রী ৪র্থ ধাপে ফের ঘর ও জমি হস্তান্তর করবেন। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় রয়েছে ৫১০টি।