NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

দাম কমল ডিজেল-কেরোসিনের, কাল থেকে কার্যকর


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:৪৮ এএম

দাম কমল ডিজেল-কেরোসিনের, কাল থেকে কার্যকর

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দ্বিতীয় দফা জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা ২৫ পয়সা কমেছে। তবে অপরিবর্তিত আছে পেট্রল-অকটেনের দাম। নতুন দর আগামীকাল সোমবার (১ এপ্রিল) থেকে কার্যকর হবে।

 

আজ রবিবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। তবে অপরিবর্তিত আছে পেট্রোল ও অকটেনের দাম। অকটেন প্রতিলিটার ১২৬ টাকা এবং পেট্রলের দাম ১২২ টাকায় রয়েছে।

 

গত ৭ মার্চ  ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৭৫ পয়সা, অকটেনে ৪ টাকা এবং পেট্রলে ৩ টাকা দাম কমানো হয়।