NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

মাইলফলকের দিন বিবর্ণ মুস্তাফিজ


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ০২:২৪ পিএম

মাইলফলকের দিন বিবর্ণ মুস্তাফিজ

বোলিংয়ে ভুলে যাওয়ার মতো এক দিন কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৪৭ রান দিয়ে এক উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

আগের দুই ম্যাচে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে ছয় উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এদিন বোলিংয়ে আসেন পাওয়ার প্লের শেষ ওভারে।

প্রথম ওভারে মুস্তাফিজ দেন ১৮ রান। ওই ওভারে তাঁকে চারটি চার মারেন পৃথ্বী শ।

 

তবে দ্বিতীয় ওভারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মুস্তাফিজ। মাত্র চার রান দিয়ে তুলে নেন ডেভিড ওয়ার্নারের উইকেট।

মুস্তাফিজের বলে অবিশ্বাস্য এক ক্যাচ নেন মাথিশা পাতিরানা। ৩৫ বলে ৫২ রান করে আউট হন ওয়ার্নার। একমাত্র উইকেটের পথে একটি মাইলফলকও ছুঁয়েছেন মুস্তাফিজ। কুড়ি ওভারের ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ করেছেন তিনি।

 

তবে পরের দুই ওভারে আবার ২৫ রান দেন মুস্তাফিজ। সব মিলিয়ে আজকের দিনটা ভুলে যেতে চাইবেন বাঁহাতি পেসার।