NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

আরেকটি বড় হারের আরো কাছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৪, ১২:১৮ এএম

আরেকটি বড় হারের আরো কাছে বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের যে হাল, আজই চট্টগ্রাম টেস্টের ফল দেখে ফেললে অবাক হওয়ার কিছু থাকতো না। বিশেষ করে বাংলাদেশের সামনে লক্ষ্য যখন ৫১১ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও কোনোরকমে চতুর্থ দিন কাটিয়ে দিয়েছে স্বাগতিকরা। ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে আগামীকাল শেষ দিন আবার ব্যাটিং শুরু করবে বাংলাদেশ।

 

আগামীকাল টেস্ট জিততে শ্রীলঙ্কার কাজটা বেশ সহজ। তুলে নিতে হবে বাংলাদেশের তিন উইকেট। আর অসম্ভবের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে টেস্ট জিততে করতে হবে আরো ২৪৩ রান। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ (৪৪*) ও তাইজুল ইসলাম (১০*)।

 

এর আগে ছোট ছোট কয়েকটি জুটি হলেও সেগুলো বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। বিশেষ করে সাকিব আল হাসানের সঙ্গে লিটন দাসের জুটি। ৬১ রানের জুটিতে শ্রীলঙ্কার ওপর কিছুটা হলেও চাপ তৈরি করেছিল বাংলাদেশ। সাকিব আউট হলে এই জুটি ভাঙে।

৩৬ রানে তাঁকে ফেরান কামিন্দু মেন্ডিস। টেস্ট ক্রিকেটে এটা কামিন্দুর প্রথম উইকেট।

 

এরপর আর চার রান যোগ করে আউট হন লিটন দাসও। লাহিরু কুমারার বলে পুল করতে গিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়েন লিটন। ৩৮ রান করেন তিনি।

থিতু হয়ে আউট হয়েছেন শাহাদাত হোসেন দিপু। কামিন্দুর দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ১৫ রান করে আউট হন শাহাদাত।