NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

বাবা হারালেন পার্থ বড়ুয়া


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৪, ০১:৫৬ পিএম

বাবা হারালেন পার্থ বড়ুয়া

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়া বাবাকে হারিয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ১টা ১৫ মিনিটের দিকে তার বাবা বিমল কান্তি বড়ুয়া পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৯০। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

 

বিমল কান্তি বড়ুয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ও পার্থর ছোট ভাই দীপন বড়ুয়া। তিনি জানান, ঢাকার বাসাতেই মারা গেছেন বাবা। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখার প্রস্ততি নেওয়া হচ্ছে। পার্থ বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে।

 

বিমল কান্তি বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া সেখানেই সম্পন্ন হবে বলে জানা গেছে। এদিকে গত ১ মে রাতে ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গেছেন পার্থ বড়ুয়া। বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন এই গায়ক।