NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

স্বামীর গানের ভিডিওতে মডেল স্ত্রী, ভিউ ছাড়াল ১ কোটি


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৪, ১১:২৫ এএম

স্বামীর গানের ভিডিওতে মডেল স্ত্রী, ভিউ ছাড়াল ১ কোটি

বছরখানেক আগে নায়িকা আঁচল বিয়ের খবর প্রকাশ্যে আনেন। বিয়ে করেন তরুণ সংগীতশিল্পী সৈয়দ অমিকে। বিয়ের পর অবশ্য তাঁর গানে মডেল হয়েছেন নতুন করে। চলতি বছরের শুরুতে অমি নিয়ে আসেন ‘মাতাল’ শিরোনামের একটি মিউজিক ভিডিও।

এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। গানটি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। খুব কম সময়ে দর্শক-শ্রোতাদের মধ্যে গানটি ছড়িয়ে যায়। ইউটিউবে গানটি এ এক কোটি দর্শক দেখেছেন।
প্রতিনিয়ত বাড়ছে এর ভিউ। অন্যান্য মাধ্যমে জনপ্রিয় হয়েছে গানটি।

 

তারই ধারাবাহিকতায় অমির নিজস্ব ইউটিউব চ্যানেলে চাঁদ রাতে আসছে নতুন আরো একটি গান-ভিডিও। শিরোনাম ‘বেবি কথা ছুইনা যাও’।

পুরান ঢাকার কথার গানটির কথা ও সুর গায়কের। এবারও গানটিতে মডেল হয়েছেন আঁচল। গানটির সংগীতায়োজন করেছেন এ এম ফরহাদ, কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ।

 

‘মাতাল’র সাফল্যে প্রসঙ্গে আঁচল-অমি বলেন, সব মিলিয়ে গানটি ইউটিউবে ১০ মিলিয়ন মানুষ দেখেছে।

তাদের এই ভালোবাসায় আমরা অভিভূত। একটি কাজ যখন মানুষের কাছে পৌঁছয় এবং তাদের পছন্দের তালিকায় যুক্ত হয় সেই অনুভূতি ব্যক্ত করা যায় না। এটি নতুন কাজের অনুপ্রেরণা দেয়।

 

নতুন গান প্রসঙ্গে সৈয়দ অমি বলেন, “এই প্রথম পুরান ঢাকার ভাষায় গান লিখেছি। গানের কথায় পুরান ঢাকার অনেক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তবে গানের শুটিং আমরা পুরান ঢাকায় করিনি। কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে শুটিং করেছি। আমার বিশ্বাস ‘মাতাল’ গানের মতো এই গানটিও জনপ্রিয়তা পাবে।”

জানা গেছে, ‘বেবি কথা ছুইনা যাও’ গানটিতে আঁচল হাজির হচ্ছেন কোটিপতির বাপের আদরের মেয়ের চরিত্রে। ওয়েস্টার্ন লুক, লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে ঘুরতে পছন্দ করেন। অন্যদিকে সৈয়দ অমি খাঁটি পুরান ঢাকার ছেলে।

এ ছাড়াও আসন্ন ঈদে অমির আরো কয়েকটি গান মুক্তি পাচ্ছে। তার মধ্যে অন্যতম জসিম উদ্দিন জাকির পরিচালিত আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, শবনম বুবলী ও রোশান অভিনীত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার ‘তুমি ছাড়া চাই না কিছু’ অন্যতম। বুধবার সন্ধ্যায় গানটি মুক্তি পেয়েছে। এই গানটি নিয়েও বেশ আশাবাদী সৈয়দ অমি।