NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বিলবাওয়ের চল্লিশ বছরের আক্ষেপ ঘুচল


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ০৯:০৩ এএম

বিলবাওয়ের চল্লিশ বছরের আক্ষেপ ঘুচল

এতদিন শেষ হিসাবটা যেন মেলাতে পারছিল না অ্যাথলেকি বিলবাও। সুপার কাপ ছাড়া শিরোপার স্বাদ ভুলতে বসা দলটি শেষ বার ট্রফি ঘরে তুলেছিল চার দশক আগে, সেই ১৯৮৩-১৯৮৪ মৌসুমে, কোপা দেল রে জিতেছিল বিলবাও। সে মৌসুমে লা লিগারও চ্যাম্পিয়ন হয় ক্লাবটি। এরপর অনেকবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে গেলেও কখনো বার্সেলোনা তো আবার কখনো রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাঁদের।

অবশেষে শিরোপা-খরা ঘুঁচেছে বিলবাওয়ের। শনিবার রাতে রিয়াল মায়োর্কাকে হারিয়ে কোপা দেল রে শিরোপা জিতেছে ক্লাবটি।

 

সেভিয়ার মাঠে ফাইনালে রোমাঞ্চের কমতি ছিল না। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১ সমতায় শেষ হলে পেনাল্টিতে শিরোপা ভাগ্য নির্ধারিত হয়।

টাইব্রেকারে চার শটের দুটি মিস করে মায়োর্কা। অন্যদিকে চার শটের সবগুলো জালে জড়িয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে বিলবাও। এটি তাঁদের ২৪তম কোপা দেল রে শিরোপা।

 

ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকলেও প্রথমে গোল খেয়ে বসে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে ফিরতি বল পেয়ে মায়োর্কাকে এগিয়ে দেন দানি রদ্রিগেস। ৫০ মিনিটে সেই গোল শোধ করেন অ্যাথলেটিকের ওইহান স্যানসিট। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও আর গোলের দেখা পায়নি কোনো দল। অতিরিক্ত সময়েও একই পরিণতি। এতে ফল নির্ধারিত হয় টাইব্রেকারে।
যেখানে নায়ক বনে যান বিলবাও গোলকিপার ইউলেন আগিরেসাবালা। মায়োর্কার মানু মোরলেন্সের শট ঠেকিয়ে দেন তিনি। এছাড়া আরেকটি শটে গোলে রাখতে পারেনে দলটি। অন্যদিকে চার শটের সবগুলো জালে পাঠায় বিলবাও।