NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

চাকরি হারানোর পর বেতনও পাননি হাফিজ


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ১০:৪০ পিএম

চাকরি হারানোর পর বেতনও পাননি হাফিজ

ভারত বিশ্বকাপে ব্যর্থতার পর ব্যাপক পরিবর্তন আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। তৎকালীন চেয়ারম্যান জাকা আশরাফের নেতৃত্বাধীন কমিটি দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়। হাফিজ একই সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অস্থায়ী প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তবে দুই মাস পেরোতে গত ফেব্রুয়ারি মাসে ছাঁটাই করা হয় তাকে।

এখন জানা গেল, চাকরি হারালেও চুক্তির পুরো অর্থ বুঝে পাননি হাফিজ।

 

জাকা আশরাফের জায়গায় মহসিন নাকভি পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই চাকরি হারান হাফিজ। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজ জানান, তাঁর সঙ্গে চার বছরের চুক্তি করেছিল পিসিবি, কিন্তু নতুন নেতৃত্ব আসায় দুই মাস পরেই তাঁকে ছেঁটে ফেলা হলো।

নতুন খবর হলো, পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে জানিয়েছে, পিসিবির টিম ডিরেক্টরের পদ হারিয়ে এখনো চুক্তির পুরো অর্থ বুঝে পাননি হাফিজ।

এর মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দৈনিক ভাতাও অন্তর্ভুক্ত। পাওনা টাকা উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছেন হাফিজ। কিন্তু মহসিন নাকভির ব্যবস্থার কারণে এখনো বিষয়টি সমাধান হয়নি।

 

বর্তমানে নিজের ভূমিকা কিছুটা বদলে ফেলেছেন হাফিজ।

পাকিস্তানের স্থানীয় টেলিভিশনে বিশেষজ্ঞ অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। তবে এখন পর্যন্ত পিসিবির সঙ্গে তাঁর অভিজ্ঞতা খোলাখুলি কিছু বলেননি তিনি।