NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

দক্ষিণ কোরিয়ায় বিরোধীদের বড় জয়


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৪, ০৭:১৭ পিএম

দক্ষিণ কোরিয়ায় বিরোধীদের বড় জয়

দক্ষিণ কোরিয়ার বিরোধী দল দেশটির সাধারণ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। হেরে গেছে বর্তমান ক্ষমতাশীন দল পিপলস পাওয়ার পার্টি। বিপরীতে ছোট কয়েকটি দলের সঙ্গে মিলে প্রধান বিরোধী দল দ্য ডেমোক্রেটিক পার্টি (ডিপিকে) পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১৯২টি আসন জিতে নিয়েছে।

জয়ের পর ডিপিকের নেতা লি জে-মিয়াং বলেছেন, এই বিজয় শুধু ডেমোক্রেটিক পার্টির বিজয় নয়, এটা মানুষের বিজয়।

উভয় পক্ষের রাজনীতিকদের এখন চলমান অর্থনৈতিক সংকট কাটানোর জন্য কাজ করতে হবে। মানুষের জীবনমানের উন্নয়নে ডেমোক্রেটিক পার্টি সমাধান বের করার কাজে নেতৃত্ব দেবে। তিনি আরো বলেন, ‘চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় দুই পক্ষের রাজনীতিবিদদেরই সর্বশক্তি প্রয়োগ করে নামতে হবে।’

 

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইউনের কাছে সামান্য ভোটে হেরে গিয়েছিলেন লি।

তিনিই এখন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। বর্তমান প্রেসিডেন্ট ইউন একাধিক বিষয় নিয়ে চাপের মধ্যে আছেন। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, বয়স্ক মানুষদের সংখ্যা বৃদ্ধি ও চিকিৎসকদের চলমান ধর্মঘট অন্যতম। নির্বাচনে পরাজয়ের পর ইউলের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হান ডা-সু ও ক্ষমতাসীন দলের নেতা হ্যান ডন-হুং পদত্যাগ করেছেন।