NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

এবার মেসিকে নিয়েও হারল মায়ামি, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ০৯:০১ এএম

এবার মেসিকে নিয়েও হারল মায়ামি, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়

লিওনেল মেসিকে ছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঁতেরির কাছে ২-১ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। ফিরতি লেগে মেসি ফিরবেন বলেই ঘুরে দাঁড়ানোর আশা করেছিল দলটি। কিন্তু হায়! মেসিকে নিয়েও ফিরতি লেগে হারের স্বাদ পেতে হয়েছে মায়ামিকে। এবার হেরেছে ৩-১ গোলে।

 

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলে আক্রমণে বিবর্ণ ছিল মায়ামির ফরোয়ার্ড লাইন। লিওনেল মেসিও সেভাবে প্রভাব রাখতে পারেননি। সেই সুবাদে দেখতে হয়েছে আরেকটি হারের স্বাদ!

 

৩১ মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। স্বাগতিকদের এগিয়ে নেন ব্রেন্ডন ভাস্কুয়েজ।

৫৮ মিনিটে ব্যবধান বাড়ান জার্মান বারতেরামি। ছয় মিনিট পরই তিন গোলের লিড পায় মঁতেরি। এবার গোল করেন জেসাস গালার্দো।

 

তিন গোলে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় মায়ামি।

দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জর্দি আলবা। শেষদিকে মায়ামির হয়ে ব্যবধান কমিয়েছেন দিয়েগো গোমেজ। এই গোলে সহায়তা করেন মেসি।