NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

‘জাভির মতো অন্য কেউ বার্সেলোনাকে এত ভালো বুঝবে না’


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৪৩ পিএম

‘জাভির মতো অন্য কেউ বার্সেলোনাকে এত ভালো বুঝবে না’

ফুটবলের পাঠ নেওয়া এখানেই। শৈশব-কৈশোর পেরিয়ে ফুটবল পায়ে নিজেকে চিনিয়েছেন বার্সেলোনার জার্সিতে। ১৭ বছরের লম্বা পথচলার পর আবার সেই দলের ডাগআউটে ফেরা জাভি এর্নান্দেসের জন্য ছিল বিশেষ কিছুই। কিন্তু কোচিং ক্যারিয়ারে বার্সেলোনায় সেভাবে আলো ছড়াতে পারেননি।

তবে তাঁর মতো অন্য কেউ বার্সেলোনাকে এত ভালো বুঝবেও না বলে মনে করছেন সাবেক বার্সেলোনা তারকা ইভান রাকিতিচ।

 

চলতি মৌসুম শেষেই বার্সেলোনার দায়িত্ব ছাড়ছেন জাভি। দায়িত্ব ছাড়ার ঘোষণার পর থেকে মাঠের ফুটবলে আরো উজ্জীবীত নৈপুণ্য দেখিয়েছে কাতালানরা। তাতে সমর্থকরা জাভিকে এই ক্লাবেই থেকে যেতে বলছেন।

জাভি অবশ্য নিজের সিদ্ধান্তে আছেন অটল। যা কিছু হয়ে যাক না কেন সিদ্ধান্ত বদলাবেন না তিনি।

 

২০১৪ থেকে ২০২০ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচ। প্রথম মৌসুমে লিওনেল মেসি, জাভি এর্নান্দেসের সঙ্গে দলের হয়ে জিতেছিলেন ট্রেবল শিরোপা।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল শাবাবে খেলা এই মিডফিল্ডার বার্সেলোনার কোচ হিসেবে জাভিকেই চান, ‘অবশ্য এটা তার সিদ্ধান্ত; কিন্তু সাধারণত অন্য কেউ তার চেয়ে বার্সাকে ভালো বুঝবে না। খুব কঠিন মুহূর্তে সে দলের হাল ধরে অনেক পরিবর্তন এনেছে। যেটা অনেকেই পারত না; কিন্তু সে পেরেছে।’