NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইরানকে ‘একশব্দে’ কঠিন বার্তা দিলেন জো বাইডেন!


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৪, ০৩:৪০ পিএম

ইরানকে ‘একশব্দে’ কঠিন বার্তা দিলেন জো বাইডেন!

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনের বরাতে গতকাল শুক্রবার (১২ এপ্রিল) এ তথ্য জানায় প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি মনে করেন ইরান ইসরায়েলে হামলা চালাতে খুব বেশি দেরি করবে না। তিনি এ ধরনের পদক্ষেপ না নিতে ইরানকে সতর্ক করেছেন।

গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

 

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস প্রাঙ্গণে হামলা হয়। ওই হামলায় ইরান রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডারসহ সাত কর্মকর্তা নিহত হন। হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান।

ইরানের প্রতি বার্তা কী—জানতে চাইলে বাইডেন সংক্ষেপে বলেন, ‘ডোন্ট (হামলা নয়)’।

 

১ এপ্রিলের এ হামলার ঘটনায় ইসরায়েল দায় স্বীকার করেনি। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

ইরানের হামলার আশঙ্কাকে কেন্দ্র করে ভারত, ফ্রান্স, পোল্যান্ড ও রাশিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ নিয়ে সতর্ক করেছেন।

গতকাল জার্মানিও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানায়।