NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

করোনায় আক্রান্ত জো বাইডেন


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০১:০০ এএম

>
করোনায় আক্রান্ত জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকার বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। তার চিকিৎসায় ফাইজার কোম্পানির ওষুধ প্যাক্সলোভিড ব্যবহার করা হচ্ছে বলে বৃহস্পতিবারের বিবৃতিতে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে।

তবে আইসোলেশনে থাকলেও হোয়াইট হাউসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন বাইডেন। তাছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেসব বৈঠক হোয়াইট হাউস থেকে অংশ নেওয়া সম্ভব, সেসব বৈঠকেও ফোন কিংবা জুম কলের মাধ্যমে তিনি উপস্থিত থাকবেন বলে বিবৃতিতে নিশ্চিত করেছেন জেন পিয়েরে।