NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

চীনা পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর


লিলি: প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ০৭:২৯ এএম

চীনা পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর

 


চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১৮ এপ্রিল জাকার্তায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদীর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন।
ইন্দোনেশিয়ায় সুষ্ঠু সাধারণ নির্বাচনের জন্য অভিনন্দন জানিয়ে ওয়াং ই বলেন, দু’দেশের শীর্ষনেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নকে অগ্রসর করতে তিনি এবার ইন্দোনশিয়া সফর করছেন। 

বৈঠককালে বিগত ১০ বছরে চীন ও ইন্দোনেশিয়ার সম্পর্কের ঐতিহাসিক উন্নয়নের দিকে ফিরে তাকিয়েছেন তারা। তারা মনে করেন, দু’দেশের সহযোগিতায় মূল্যবান কৃতিত্ব যে অর্জিত হয়েছে এর মূল কারণ হলো শীর্ষনেতাদের অবিচল নেতৃত্ব।
দু’দেশ সহযোগিতার শ্রেষ্ঠ ঐতিহ্য মেনে চলবে, আরো উচ্চ পর্যায়ের চীন ও ইন্দোনেশিয়ার অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলবে এবং আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবে বলে ওয়াং আশা প্রকাশ করেন। 
তিনি আরো বলেন, দু’দেশের উচিৎ বড় রাষ্ট্রের মধ্যে একে অপরকে সাহায্য করা ও আস্থা রাখার দৃষ্টান্ত হওয়া, উন্নয়নশীল দেশগুলোর আধুনিকায়নের চালিকা শক্তি হওয়া এবং সহযোগিতামূলক অংশীদার হওয়া। 

ওয়াং আরো বলেন, চলতি বছর 
গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং আগামী বছর স্বাধীন ইন্দোনেশিয়ার ৮০তম বার্ষিকী হবে। দু’দেশ নিজ নিজ উন্নয়নের ঐতিহাসিক নতুন সূচনায় দাঁড়িয়ে আছে এবং নতুন সুযোগের সম্মুখীন হচ্ছে। ইন্দোনেশিয়ার সঙ্গে দু’দেশের নেতাদের সম্পাদিত মতৈক্যের ভিত্তিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাবশালী অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে আগ্রহী চীন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।