NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

শাহিন-আমিরদের দাপটে জয়ে শুরু পাকিস্তানের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৪, ০৯:১৯ এএম

শাহিন-আমিরদের দাপটে জয়ে শুরু পাকিস্তানের

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যায়। শনিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। একপেশে ম্যাচে বল হাতে দাপট দেখান শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমিররা।  

 

পাকিস্তানি বোলারদের তোপে আগে ব্যাট করে স্রেফ ৯০ রানে গুটিয়ে যায় কিউইরা।

লক্ষ্য তাড়ায় মোহাম্মদ রিজওয়ানের ৪৫ রানের সৌজন্যে ৪৭ বল আগেই ম্যাচ জিতে যায় পাকিস্তান।

 

 

যদিও ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। তবে শাহিনের শিকার হয়ে টিম সেইফার্ট (১২) সাজঘরে ফিরতে বিপর্যয়ের শুরু। এরপর জোড়া আঘাত হানেন প্রায় ৪ বছর পর পাকিস্তানের হয়ে খেলতে নামা আমির।

দুই পেসারের সঙ্গে আবরার আহমেদ, শাদাব খানও কম যাননি। স্বাগতিক বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ১৮.১ ওভারে ৯০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

 

 

সর্বোচ্চ ১৯ রান আসে মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে। এছাড়া কোল ম্যাকঞ্চি ১৫ ও ডিন ফক্সক্রফট ১৩ রান করেন।

১৩ রানে ৩ উইকেট নেন শাহিন। দুটি করে উইকেট শিকার করেন আমির, আবরার ও শাদাব।

 

 

জবাব দিতে নেমে পাকিস্তানের সামনে ছিল সবগুলো উইকেট হাতে রেখে জেতার সুযোগ। তবে লক্ষ্যে পৌঁছানোর আগে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। সাইম আইয়ুব ৪, বাবর ১৪ ও উসমান খান ৭ রান করে বিদায় নিলেও রিজওয়ান ও ইরফান খান দেখেশুনে জয়ের বন্দরে নিয়ে যান দলকে।

রিজওয়ান ৩৪ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৪৫ রান করে অপরাজিত থাকেন। ১৮ বল খেলে ১৮ রান করে অপরাজিত থাকেন ইরফান।