NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

টিকটক নিষিদ্ধের পথে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ০৪:২০ এএম

টিকটক নিষিদ্ধের পথে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ শনিবার একটি বিল অনুমোদন করে। এই বিল সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটককে চীনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য করবে। চীনের প্রভাব থেকে বিচ্ছিন্ন না হলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে টিকটককে বিদায় নিতে হবে। টিকটকের মাধ্যমে চীন তথ্য পাচার করছে এমন অভিযোগ দীর্ঘদিন থেকে করে আসছে যুক্তরাষ্ট্র।

টিকটক নিষিদ্ধ করা হবে কি না সে ব্যাপারে ভোটগ্রহণ করা হবে সিনেটে।

 

টিকটক ব্যবহার করে ১৭ কোটি মার্কিন নাগরিক। ব্যবহারকারীদের বেশির ভাগই বয়সে তরুণ। তবে তথ্য পাচারের অভিযোগ অস্বীকার করে আসছে টিকটকের মূল কম্পানি বাইটড্যান্স।

 

শনিবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে দ্বিপক্ষীয় সমর্থনে বিপুল ভোটে বিলটি পাস হয়। টিকটক নিষিদ্ধের পক্ষে ভোট দেন ৩৬০ জন প্রতিনিধি। ৫৮টি ভোট পড়ে টিকটকের পক্ষে। আগামী সপ্তাহে বিলটি সিনেটে পাস হতে পারে।

এর পরই  বিলটিকে আইনে পরিণত করতে তাতে স্বাক্ষর করতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

হাউস অব রিপ্রেজেন্টেটিভে বিলটি পাস হওয়ার বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে টিকটক। এতে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের ৭০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠান। তারা আরো জানায়, প্রতিবছর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দুই হাজার ৪০০ কোটি ডলার যোগ করে টিকটক।