NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

গাজায় হাসপাতালে গণকবর থেকে মিলল ১৯০টি লাশ


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ১১:০১ এএম

গাজায় হাসপাতালে গণকবর থেকে মিলল ১৯০টি লাশ

ফিলিস্তিনিরা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসের হাসপাতালে একটি গণকবর থেকে কমপক্ষে ১৯০টি মৃতদেহ উত্তোলন করেছে। রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

ওয়াফা বলেছে, শহরটিতে সামরিক অভিযানের পর ৭ এপ্রিল ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়। এরপর মৃতদেহগুলো পাওয়া যায়।

গণকবরে থাকা দেহগুলোর অধিকাংশই নারী ও শিশুদের বলে জানিয়েছে তারা।

 

এ ছাড়া গণমাধ্যমটির মতে, খান ইউনিসের ওপর ইসরায়েলি আক্রমণের পর প্রায় ৫০০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় একটি মারাত্মক সামরিক অভিযান চালাচ্ছে।

সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়। হামলার জবাবে ইসরায়েলি অভিযানে গাজায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭৬ হাজার ৮০০ জনেরও বেশি আহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

 

অঞ্চলটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে। জাতিসংঘের মতে, ইসরায়েলি যুদ্ধ গাজার ৮৫ শতাংশ বাসিন্দাকে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে।

পাশাপাশি অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 

এ ছাড়া ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার জন্য অভিযুক্ত রয়েছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তী রায়ে তাদের গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।