NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

এল ক্লাসিকোতে হেরে প্রযুক্তি নিয়ে ক্ষোভ ঝাড়লেন জাভি


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ১২:৫৫ এএম

এল ক্লাসিকোতে হেরে প্রযুক্তি নিয়ে ক্ষোভ ঝাড়লেন জাভি

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠে হেরে কার্যত লা লিগার স্বপ্ন বিলীন হয়ে গেছে বার্সেলোনার। সান্তিয়াগো বার্নাব্যুতে দুইবার এগিয়ে গিয়েও ৩-২ ব্যবধানে হেরে ফিরেছে কাতালানরা। ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে লা লিগার শিরোপা জেতাটা এখন স্রেফ সময়ের ব্যাপার রিয়াল মাদ্রিদের।  লস ব্লাংকোসদের কাছে হারের পর গোল লাইন প্রযুক্তি না থাকায় বার্সেলোনা খেলোয়াড়দের পাশাপাশি ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ জাভি এর্নান্দেস।

 
১-১ এ সমতায় থাকার সময় বার্সেলোনা প্রায় আরেকটা গোল পেয়েই গিয়েছিল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না কাতালানদের। ম্যাচের তখন ২৮ মিনিটের খেলা চলছিল। কর্ণার থেকে আসা বলে লামিন ইয়ামালের ব্যাক ফ্লিক কোনোমতে গোল লাইনের উপর থেকে ঠেকান রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন।
গোলের জন্য আবেদন করতে থাকেন বার্সার খেলোয়াড়রা। কিন্তু লা লিগায় গোললাইন প্রযুক্তি না থাকায় ভিএএর পরীক্ষায় সিদ্ধান্ত নেওয়া হয় বল গোললাইন অতিক্রম করেনি। গোলও তাই দেওয়া হয়নি। 
লা লিগার মতো ফুটবল টুর্নামেন্টে গোল লাইন প্রযুক্তি না থাকায় তাই ক্ষুব্দ জাভি এর্নান্দেস,‘ গোললাইন প্রযুক্তি না থাকাটা অস্বস্তিকর।
আমরা যদি এটিকে বিশ্বসেরা লিগে পরিণত করতে চাই, তাহলে এটা লাগবেই।’ নিজেরা অন্যায়ের শিকার হয়েছেন বলেও মনে করেন বার্সেলোনা কোচ,‘ সবাই দেখেছে, কী হয়েছে। আমি আর কী বলব? লিগ কর্তৃপক্ষ আমাকে শাস্তি দিতে পারে। কিন্তু ছবি তো আছে। আজ মনে হচ্ছে আমরা পুরোপুরি অবিচারের শিকার হয়েছি।
আমি ম্যাচের আগে বলেছিলাম, আশা করি রেফারিং নিয়ে ভাবতে হবে না এবং তিনি সঠিক সিদ্ধান্তই দেবেন। কিন্তু দিন শেষে কোনোটাই ঘটেনি।’ বার্সেলোনা কোচ সঙ্গে যোগ করেন,‘ আমরা খুব ভালো খেলেছি। আমি মনে করি, আমাদের তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল।’ 
লা লিগার মতো আসরে গোল লাইন প্রযুক্তি না থাকার সমালোচনা করেছেন বার্সেলোনা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানও। কোচ জাভি এর্নান্দেসেরে সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘গোললাইনে কী ঘটেছে, বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এটা ফুটবলের জন্যই অস্বস্তিকর। এখানে এত এত টাকা, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, সেটার জন্যই নেই। আমি বুঝতে পারছি না, যে প্রযুক্তি অন্যান্য লিগে আছে, আমরা কেন সেটা নিতে পারছি না।’