NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

‘পরাণ’ দেখতে চেয়ে পূজার পোস্ট, সাড়া দিলেন মিম


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:০৬ পিএম

‘পরাণ’ দেখতে চেয়ে পূজার পোস্ট, সাড়া দিলেন মিম

বিনোদন ডেস্ক: ‘সাইকো’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করতে হচ্ছে ঢালিউড অভিনেত্রী পূজা চেরিকে। ছবির নায়ক জিয়াউল রোশানকে নিয়ে হলে হলে ঘুরছেন নায়িকা। এরইমধ্যে ঈদে মুক্তি পাওয়া ‌‘পরান’ ছবিটিও দেখতে চেয়েছেন পূজা। বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন পূজা। লিখেছেন, ‘পরান’ ছবিটি দেখতে চাই। সঙ্গে কান্নার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। 

‘পরান’ ছবিটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। পূজার পোস্টে সাড়া দিয়েছেন ‘পরান’র নায়িকা মিম। তিনি পূজার সঙ্গে ছবিটি দেখার প্রস্তাব করেছেন। পূজাও রাজি হয়েছেন তাতে।

এবারের ঈদে মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘পরান’ ও ‘সাইকো’ ছাড়া বাকি ছবিটি হলো ‘দিন: দ্য ডে’। ছবিটিতে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা।