গত বছর মেয়েদের কোন ঘরোয়া ফুটবলই ছিল না।এক বছর বিরতি দিয়ে সাবিনা খাতুনদের ফুটবল লিগ আবার মাঠে গড়াচ্ছে। ২০১৯ সালে মেয়েদের লিগটা নতুন করে শুরুর পর যে তিনটা আসর হয়েছে এর মধ্যে তা থেকে এবারের লিগটা অবশ্য অনেক আলাদা।
গত তিন আসরে জড়িয়ে বসুন্ধরা কিংসের নাম।
খবর প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪, ০৪:৫০ পিএম

গত বছর মেয়েদের কোন ঘরোয়া ফুটবলই ছিল না।এক বছর বিরতি দিয়ে সাবিনা খাতুনদের ফুটবল লিগ আবার মাঠে গড়াচ্ছে। ২০১৯ সালে মেয়েদের লিগটা নতুন করে শুরুর পর যে তিনটা আসর হয়েছে এর মধ্যে তা থেকে এবারের লিগটা অবশ্য অনেক আলাদা।
গত তিন আসরে জড়িয়ে বসুন্ধরা কিংসের নাম।
জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানীর অধীনে সেনাবাহিনী ফুটবল দল প্রথমবারের মত অংশ নিতে যাচ্ছে নারী লিগে চোখ থাকবে তাদের ওপর।
মোট ৯ টি দল অংশ নিচ্ছে এ আসরে। অন্য দলগুলো হলো সিরাজ স্মৃতি সংসদ, সদ্য পুস্করনী জেএসসি, জামালপুর কাচারিপাড়া একাদশ, ঢাকা রেঞ্জার্স ও ফরাশগঞ্জ স্পোর্টিং। তীব্র দাবদাহের মধ্যেও খেলাগুলো হবে দিনের বেলায়। কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট থাকলেও। ফেডারেশন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেছেন, ‘ফ্লাডলাইটের পেছনে ম্যাচ প্রতি ১৩ হাজার টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভব না।’ এই আসরে টাইটেল স্পন্সর হিসেবে অবশ্য নতুন যুক্ত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। প্রতিদিন দুটি করে ম্যাচ। প্রথমটি সকাল সাড়ে নয়টায়, বিকাল পৌনে চারটায় শুরু দ্বিতয়টি।