NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

দিল্লির ২৫৭ রান তাড়ায় ১০ রানে হার মুম্বাইয়ের


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৪, ১১:২৫ পিএম

দিল্লির ২৫৭ রান তাড়ায় ১০ রানে হার মুম্বাইয়ের

টি-টোয়েন্টি ক্রিকেটে ঠিক কতো রান নিরাপদ? আইপিএলে এবারের আসরে ব্যাটারদের খুনে মেজাজের ব্যাটিং দেখে উঠছে প্রশ্নটা। দুইশর উপর রান করেও নিরাপদে থাকছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। গতকাল ২৬১ রান করেও পাঞ্জাব কিংসের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে ৮ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে কলকাতার রান টপকে যায় পাঞ্জাব।


 দিল্লি ক্যাপিটালসের ২৫৭ রানের স্কোরও মনে হচ্ছিল না নিরাপদ। ম্যাচটা অবশ্য জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস। দিল্লির রান পাহাড় ডিঙাতে নেমে দারুণ জবাব দিয়েও শেষ পর্যন্ত জয় থেকে ১০ রান দূরে থাকতে থেমে গেছে মুম্বাইয়ের ইনিংস। শেষ ৬ বলে মুম্বাইয়ের দরকার ছিল ২৫ রান।
মুকেশ কুমারের ওই ওভার থেকে তারা নিতে পেরেছে ১৪ রান। 
দিল্লির অরুণ জেইটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক। নিজের আইপিএলের অভিষেক আসরে প্রতিনিয়ত ব্যাটে ঝড় তুলছেন ২২ বছরের এই অস্ট্রেলিয়ান। ৬টি ছক্কা এবং ১১টি চারে মাত্র ২৭ বলে ৮৪ রানের সাইক্লোণ ইনিংস খেলেছেন ম্যাকগুর্ক।
নির্দয় ব্যাটিংয়ে মাত্র ১৫ বলে পূরণ করেছেন তিনি ৫০। অভিষেক পোরেলের সঙ্গে মাত্র ৭.৩ ওভারে ১১৪ রানের উদ্বোধনী জুটি গড়েন ম্যাকগুর্ক। ম্যাকগুর্কের সঙ্গে অভিষেক পোরেল, শাই হোপ, ঋশভ পান্ট এবং ট্রিস্টান স্টুভসও ব্যাটে ঝড় তুললে বড় স্কোর গড়ে দিল্লি।
জয়ের জন্য ২৫৮ রানের কঠিন লক্ষ্যে নেমে তিকল ভার্মার ঝোড়ো হাফসেঞ্চুরি (৪টি করে ছক্কা এবং চারে ৩২ বলে ৬৩ রান), অধিনায়ক হার্দিক পান্ডের ২৪ বলে ৪৬ এবং টিম ডেভিডের ১৭ বলে ৩৭ রানের ক্যামিওতে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি মুম্বাই। তাদের ২৪৭ রানে থামিয়ে ১০ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে দিল্লি ক্যাপিটালস।