NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

এবার ঝিনাইদহ উপনির্বাচনে লড়বেন হিরো আলম


খবর   প্রকাশিত:  ২৯ মে, ২০২৪, ১০:১৪ পিএম

এবার ঝিনাইদহ উপনির্বাচনে লড়বেন হিরো আলম

বিভিন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার ধারাবাহিকতায় এবার ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনেও প্রার্থী হচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম। তিনি হিরো আলম নামে সর্বাধিক পরিচিত। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে গতকাল সোমবার সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

হিরো আলম বলেন, ‘আমি ঝিনাইদহ-১ আসনের লোকজনের কাছে প্রিয় এবং পরিচিত মুখ।

তাঁরাও চান আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি। তাঁরা আমাকে সাহায্য-সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি আমার প্রতি তাঁদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি। আমিও তাঁদের আশ্বাস দিয়েছি, তাঁদের পাশে সব সময় থাকব।

 

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম), বগুড়া-৬ (সদর) এবং সর্বশেষ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। তবে প্রতিটি নির্বাচনেই হেরে জামানত বাজেয়াপ্ত হয়েছে তাঁর। নির্বাচনের প্রচার ও ভোটের দিন হামলার শিকারও হয়েছেন।

এর পরও ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি সত্ এবং সাহসী মানুষ।

সবাই চান আমি যেন সংসদ সদস্য হয়ে সবার কথা বলি। সবার পাশে থাকি। তাই ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি।’

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ আসন শূন্য হয়। গত ২৩ এপ্রিল এই আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ৫ জুন এ আসনের ভোটগ্রহণ হবে। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে। 

 

মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। ১৭ মে প্রতীক বরাদ্দ। ব্যালট পেপারে হবে এই নির্বাচন।