NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বায়ার্ন-রিয়াল রোমাঞ্চকর লড়াইয়ে জিতলো না কেউ


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০৯:০৭ এএম

বায়ার্ন-রিয়াল রোমাঞ্চকর লড়াইয়ে জিতলো না কেউ

শুরুটা করেছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, শেষটাও করেন ভিনিসিয়ুস। মাঝে স্যান্ডউইচের মতো লেগে ছিল বায়ার্ন মিউনিখের দুই গোল। এতে জোড়া গোল করেও রিয়ালকে জেতাতে পারেননি ভিনি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে জয় ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করেনি বায়ার্ন। শুরু থেকেই তাদের খেলা দেখে এমনটিই মনে হয়েছে। অর্থাৎ শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। লক্ষ্যে বেশ কিছু শটও করে নেয় বায়ার্ন। তবে লক্ষ্যভেদ করতে পারেনি জার্মান বুন্দেসলিগার ক্লাবটি।

 

অপরদিকে রিয়ালের খেলা ছিল রক্ষণাত্মক। যে কৌশলে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিতে উঠেছিল রিয়াল। গতকাল বায়ার্নের বিপক্ষে সেই একই কৌশল নিয়ে মাঠে নামে কার্লো আনচেলত্তির শিষ্যরা। শুরুতে কিছু বল পেলে নিজেদের কাছে রাখতে পারেনি অতিথিরা। বল এদিক-ওদিক হারিয়ে রিয়ালকে ম্যাচের শুরুতে কিছুটা অগোছালোই মনে হয়েছে।