NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে রইল ডর্টমুন্ড


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৪, ১২:২৬ পিএম

নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে রইল ডর্টমুন্ড

সিগনাল ইদুনা পার্কে শুরুটা দারুণ করে বরুশিয়া ডর্টমুন্ড। শুরুর ছন্দ ধরে রেখে নিকলাস ফুলক্রুগের গোলে প্রথমার্ধে এগিয়েও যায় স্বাগতিকরা। সেই লিড ম্যাচের বাকি সময়েও ধরে রাখে ডর্টমুন্ড। একের পর এক সুযোগ নষ্টের হতাশা সঙ্গী করে ১-০ গোলের হারে চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে প্রথম লেগে পিছিয়ে রইল পিএসজি।

 

 

 

নিজেদের মাঠে ১৪ মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগ পায় বরুশিয়া ডর্টমুন্ড। ইউলিয়ান ব্রান্ডের বাড়ানো পাস দুরুহ কোণ থেকে মারসেল সাবিতজারের কোনাকুনি গতির শট এগিয়ে এসে ফেরান পিএসজি গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারোম্মা। এরপর পিএসজির ওপর চাপ অব্যাহত রাখে স্বাগতিকরা। সুবাদে ৩৪ মিনিটে এগিয়ে যাওয়া গোল পেয়ে যায় ডর্টমুন্ড।

মধ্যমাঠের একটু নিচ থেকে স্কটারব্যাকের লম্বা পাস অফসাইড ফাঁদ ভেঙে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন নিকলাস ফুলক্রুগ, এরপর পিএসজির বক্সে ঢুকে বাম পায়ের গতির শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। বিরতিতে যাওয়ার আগে আরেকবার পিএসজির রক্ষণ কাঁপায় ডর্টমুন্ড। ডি-বক্সের ভেতর থেকে সাবিতজারের ভলি ঝাপিয়ে ফেরান দোন্নারোম্মা।

 

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরতে পারত পিএসজি কিন্তু ভাগ্যসহায় হয়নি।

কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির প্রচেষ্টা পোস্ট কাপিয়ে ফেরে। ডি-বক্সের ভেতর থেকে এমবাপ্পের বাঁকানো শট দূরের পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল এমবাপ্পের পা ঘুরে হাকিমির পেলে তার শট কাছের পোস্টে প্রতিহত হয়। একটু পরেই হতাশ করেন ফ্যাবিয়ান রুইজ। গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি এই মিডফিল্ডার।
তার হেড চলে যায় বাইরে।

 

 

সুযোগ নষ্ট করে ডর্টমুন্ডও। জ্যাডন সাঞ্চোর কাটব্যাক ফাকায় পেয়েও তা পোস্টের উপর দিয়ে মারেন ফুলক্রুগ। শেষ দিকে উসমান দেম্বেলে আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে জার্মানি থেকে হার নিয়ে ফিরতে হয় প্যারিসের ক্লাবটির। ফাইনালে যেতে হলে ফিরতি লেগে ঘরের মাঠে দুই গোলের ব্যবধানে জিততে হবে পিএসজিকে। আর ডর্টমুন্ডের হার এড়ালেই চলবে। আগামী ৭ মে দিবাগত রাতে পার্ক দি প্রিন্সেসে হবে ফিরতি লেগের ম্যাচ।