NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সবকিছুর জন্য ধোনিকে ধন্যবাদ জানালেন মোস্তাফিজ


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৪, ১০:১৬ এএম

সবকিছুর জন্য ধোনিকে ধন্যবাদ জানালেন মোস্তাফিজ

বল করে বারবার পিচের মাঝখানে চলে আসছিলেন মোস্তাফিজুর রহমান। ১৯ বছরের তরুণ পেসার হয়তো বুঝে উঠতে পারেননি। এদিকে ভারতও তখন কোণঠাসা। মোস্তাফিজ যে রীতিমত বল হাতে আগুন ঝরাচ্ছিলেন।

সবমিলিয়ে পরিস্থিতি ছিল ভারতের প্রতিকূলে। এরই মধ্যে মোস্তাফিজের বারবার পিচের মাঝখানে চলে আসায় মেজাজ হারিয়ে বসেন মহেন্দ্র সিং ধোনি। কনুই দিয়ে মোস্তাফিজের বুকে বেশ জোরেই ধাক্কা দেন, তাল সামলাতে না পেরে পড়িমড়ি করে ছিটকে পড়েন তিনি।

বিজ্ঞাপন

ধোনির মতো একজন কিংবদন্তি ক্রিকেটার তরুণ এক পেসারের সঙ্গে এমন আচরণ করবেন, সেটি তখন মেনে নিতে পারেননি অনেকেই। ২০১৫ সালে মোস্তাফিজের অভিষেক সিরিজে ওই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে বেশ।

 

সেই মোস্তাফিজকেই এবার ছোট ভাইয়ের মতো আগলে রাখলেন ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে গিয়ে ধোনির সবটুকু স্নেহই নিজের করে নিলেন কাটার মাস্টার। এমনই সুখস্মৃতি সঙ্গে করে নিয়ে এলেন, দেশে ফিরেও ‘মাহি ভাইয়ের’ কথা মনে পড়ছে এবারের আসরে ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া ফিজের।

 

আজ (শুক্রবার) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মোস্তাফিজ লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারা ছিল বিশেষ অনুভূতি। প্রতিবার আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান টিপসের মর্ম বুঝি, আমি এসব জিনিস মনে রাখব। আবারও খুব দ্রুতই আপনার সঙ্গে দেখা হবে এবং খেলতে পারব, সেজন্য মুখিয়ে আছি।’