NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৪, ০৯:১৬ এএম

ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে অন্তত ৪০টি রকেট ছোড়া হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর ছোড়া রকেটের বেশ কিছু আকাশেই ধ্বংস করা হয়েছে। তাছাড়া এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

 

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এর আগে একই দিনে ইসরায়েলে আরও ২০টি রকেট ছোড়ে তারা।

বিজ্ঞাপন

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তবে তাদের লক্ষ্য বস্তুতে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল।

এদিকে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সরকার টেলিভিশনটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু জানান, সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে, ইসরায়েলে আল-জাজিরা বন্ধ থাকবে।