NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৪, ১০:৪৯ পিএম

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। এক সম্পূরক নির্বাচনী আবেদনে শুনানির পর সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খালেকুজ্জামান।

 

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৫ জুন ভোটের দিন রেখে গত ২৩ এপ্রিল এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

গত ২৫ এপ্রিল এ তফসিল স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।

 

 

ইসির আইনজীবী মো. খালেকুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘হাইকোর্ট উপনির্বাচনটি ২১ দিনের জন্য স্থগিত করেছেন। আদেশটি কমিশনকে জানিয়েছি। নির্দেশনা পেলে এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’