NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

পশ্চিমবঙ্গে ঝড় ও বজ্রপাতে ৭ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ১২:৩৮ পিএম

পশ্চিমবঙ্গে ঝড় ও বজ্রপাতে ৭ জনের মৃত্যু

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন অস্থির পশ্চিমবঙ্গবাসী, তখন দেখা মিললো স্বস্তির বৃষ্টি। কিন্তু এই বৃষ্টির মাঝেও ছিল বিষাদ। কারণ বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির মাঝে পড়ে মৃত্যু হয়েছে ছয়জনের। তবে অন্য একটি সূত্র মারফত খবর, এই মৃত্যুর সংখ্যা সাতজন।

সোমবার বিকেল থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রসহ মুষলধারে বৃষ্টি নামে। এরমধ্যে পুরুলিয়ার বজ্রপাতে এক শিক্ষার্থী ও স্থানীয় এক যুবক মারা যান।

 

এছাড়া উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে মৃত্যু হয় দুজনের। পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে মারা যান একজন। পূর্ব বর্ধমানের কাটোয়ায় উন্নতি মাঝি নামে বছর পঞ্চাশের এক নারীর মৃত্যু হয় বজ্রপাতে। হাওড়ায় একজনের মৃত্যু খবর পাওয়া যায়।

এদিকে প্রচণ্ড ঝড়ে পশ্চিমবঙ্গের ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে দুর্ভোগে পড়তে হয় ট্রেন যাত্রীদের।

 

আলিপুর আবহাওয়া দপ্তরের পরিচালক সোমনাথ দত্ত জানিয়েছেন, মঙ্গলবার কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০-৭০ কিলোমিটার বেগে বইবে বাতাস। মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হয়েছে।