NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

টায়ার ফাটলো বোয়িংয়ের প্লেনে, প্রাণে বাঁচলেন ১৯০ আরোহী


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৪, ১১:৩১ পিএম

টায়ার ফাটলো বোয়িংয়ের প্লেনে, প্রাণে বাঁচলেন ১৯০ আরোহী

বোয়িংয়ের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। একের পর এক দুর্ঘটনায় তীব্র সমালোচনার মুখে রয়েছে মার্কিন প্লেন নির্মাতা সংস্থাটি। বৃহস্পতিবার (৯ মে) দুর্ঘটনার কবলে পড়েছে তাদের আরও একটি প্লেন।

এদিন তুরস্কের একটি বিমানবন্দরে অবতরণের সময় টায়ার ফেটে গেছে কোরেন্ডন এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটিতে। এসময় সেটিতে ১৯০ জন আরোহী ছিলেন। তবে তারা সবাই অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন তুরস্কের পরিবহন মন্ত্রী আবদুলকাদির উরালোগ্লু।

 

তিনি জানান, জার্মানির কোলোন থেকে আসা কোরেন্ডন এয়ারলাইনসের প্লেনটি দক্ষিণ তুরস্কের আলান্যা-গাজিপাসা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। এসময় সেটির সামনের ল্যান্ডিং গিয়ার স্ট্রট ক্ষতিগ্রস্ত হয়।

 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তুর্কি মন্ত্রী বলেছেন, আমাদের সংশ্লিষ্ট সব ইউনিট মাঠে ছিল এবং সতর্ক ছিল। আল্লাহকে ধন্যবাদ, ১৮৪ জন যাত্রী এবং ছয়জন ক্রুর মধ্যে কেউ আহত হননি।

প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, রানওয়ের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর রানওয়েটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এর আগে, গত বুধবার সামনের ল্যান্ডিং গিয়ার ছাড়াই ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে ফেডএক্স এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ কার্গো প্লেন। ওই ঘটনার তদন্ত করছে তুর্কি কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবারের দুর্ঘটনার পর আলান্যা-গাজিপাসা বিমানবন্দরের অন্য ফ্লাইটগুলো আন্তালিয়ার প্রধান বিমানবন্দর এবং অন্যান্য নিকটবর্তী বিমানবন্দরগুলোতে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তুর্কি পরিবহনমন্ত্রী।

কোরেন্ডন এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, টায়ার ফেটে যাওয়ার পরও প্লেনটি নিরাপদে রানওয়েতে থামতে সক্ষম হয়েছিল।

 

বিশেষজ্ঞরা বলছেন, অবতরণের সময় টায়ার ফেটে যাওয়া তুলনামূলকভাবে সাধারণ ঘটনা। এর জন্য সাধারণত ছোটখাটো মেরামতের প্রয়োজন হয়। তবে টায়ারের ধ্বংসাবশেষ অনুসন্ধান বা কিছু ক্ষেত্রে যাত্রীদের সরিয়ে নেওয়ারও প্রয়োজন হতে পারে।