NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাইডেনের বিরুদ্ধে হামাসের পাশে থাকার অভিযোগ তুললেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ০৭:১৭ এএম

বাইডেনের বিরুদ্ধে হামাসের পাশে থাকার অভিযোগ তুললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জো বাইডেনের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পাশে থাকার অভিযোগ করেছেন। এর আগে বাইডেন ইসরায়েলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধ করার হুমকি দিয়েছেন। গাজায় গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ চালানো দেশটি বাইডেনের অবস্থানকে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছে।

বাইডেন বুধবার সতর্ক করে দিয়েছিলেন, ইসরায়েল যদি গাজার রাফাহ শহরে তার দীর্ঘ হুমকিযুক্ত স্থল আক্রমণের দিকে এগিয়ে যায়, তবে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

যুদ্ধের বেসামরিক প্রভাব সম্পর্কে এটি তার সবচেয়ে সরাসরি সতর্কবার্তা।

 

এদিকে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে যুদ্ধের বিরুদ্ধে ছড়িয়ে পড়া প্রতিবাদের কথা উল্লেখ করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে পোস্টে বলেছেন, ‘কুটিল জো এই সন্ত্রাসীদের পক্ষ নিচ্ছেন, ঠিক যেমন তিনি আমাদের কলেজ ক্যাম্পাস দখল করে নেওয়া বিক্ষোভের পক্ষ নিয়েছেন।’

নিউ ইয়র্কে আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের প্রতি বাইডেন, যা করছেন তা লজ্জাজনক। তিনি সম্পূর্ণরূপে ইসরায়েলকে পরিত্যাগ করেছেন এবং কেউ এটি বিশ্বাস করতে পারছে না।

 

অস্ত্রের চালান সীমিত করার জন্য নিজের দলের বাম পক্ষের ক্রমবর্ধমান চাপের মধ্যে বাইডেন গত সপ্তাহে ৯০৭ কেজি ওজনের এক হাজার ৮০০ বোমা এবং ৫০০ পাউন্ড ওজনের এক হাজার ৭০০ বোমা সরবরাহ বন্ধ করে দিয়েছেন। উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা, যুদ্ধবিরতি সমর্থনকারী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে সায় দেওয়াসহ ইসরায়েলের প্রতি অসন্তোষ দেখানোর জন্য বাইডেন প্রশাসন আগেও ছোট ছোট পদক্ষেপ নিয়েছে।

 

ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজা যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির হিসাব অনুযায়ী, সেই হামলার ফলে এক হাজার ১৭০ জনেরও বেশি মানুষ মারা যায়, যাদের অধিকাংশই বেসামরিক।

পাশাপাশি হামলার সময় জিম্মি করা ১২৮ জন গাজায় রয়ে গেছে বলে অনুমান করা হয়, যার মধ্যে ৩৬ জন মারা গেছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। হামলার জবাবে ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করে বন্দিদের মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, ইসরায়েলের সামরিক আক্রমণের পর গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৯০৪ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।