NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাশিয়ার সম্পদের সুদ ইউক্রেনকে দিতে একমত ইইউ রাষ্ট্রদূতরা


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৪, ১১:১২ এএম

রাশিয়ার সম্পদের সুদ ইউক্রেনকে দিতে একমত ইইউ রাষ্ট্রদূতরা

ইউরোপে জব্দ থাকা রাশিয়ার সম্পদ থেকে প্রাপ্ত সুদের অর্থ ইউক্রেনকে দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা একমত হয়েছেন বলে বুধবার জানিয়েছে বেলজিয়াম। ইউক্রেনে হামলা করায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ জব্দ করেছিল জি৭ দেশগুলো।

ইউরোপে রাশিয়ার প্রায় ৩০০ বিলিয়ন ডলার জব্দ আছে। এই অর্থ থেকে সুদ বাবদ ২০২৭ সাল নাগাদ ১৫ থেকে ২০ বিলিয়ন ইউরো (৩৭.৬ বিলিয়ন ডলার) আয় হতে পারে বলে মনে করছে ইইউ।

এ বছরই তিন বিলিয়ন ইউরো (৩.২ বিলিয়ন ডলার) পাওয়া যেতে পারে। সেখান থেকে ইউক্রেনকে জুলাই মাসে এক বিলিয়ন ডলার দেওয়া হতে পারে বলে আগে জানিয়েছিলেন ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডেয়ার লায়েন।

 

২০২২ সালে রাশিয়ার অর্থ জব্দ করার পর এটি দিয়ে কী করা হবে তা নিয়ে এত দিন আলোচনা হয়েছে। অবশেষে জমা থাকা এই অর্থ থেকে পাওয়া সুদ ইউক্রেনকে দিতে সম্মত হয়েছেন ইইউর রাষ্ট্রদূতরা।

এখন ইইউ মন্ত্রীরা এই সিদ্ধান্ত অনুমোদন করলে এই অর্থের ৯০ শতাংশ ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে দেওয়া হবে। বাকি ১০ শতাংশ দিয়ে কিয়েভকে অন্যভাবে সহায়তা করা হবে।

 

গত মাসে রুশ কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার অর্থে হাত দিলে ‘কঠোর’ প্রতিক্রিয়া ও ‘অসংখ্য’ আইনি মামলা দায়ের করা হবে।