NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

বাংলাদেশের প্রয়োজনে জাপান সবসময়ই পাশে ছিল : সালমান এফ রহমান


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ০৯:২৩ এএম

বাংলাদেশের প্রয়োজনে জাপান সবসময়ই পাশে ছিল : সালমান এফ রহমান

বাংলাদেশের প্রয়োজনে জাপান সবসময়ই পাশে ছিল বলে মন্তব্য করেছেন ধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, শিল্প ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে উন্নয়নমূলক সহায়তা করেছে জাপান।

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (জেটিআইবি) ‘ব্লসমস অব এক্সিসটেন্স’ শীর্ষক একটি চিত্র প্রদর্শনীর আয়োজনে গিয়ে এ কথা বলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে ‘ব্লসমস অব এক্সিসটেন্স’ শীর্ষক প্রদর্শনীটি উদ্বোধন করেন সালমান এফ রহমান এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি অ্যাম্বাসেডর ইওয়ামা কিমিনোরি।

 

জাপান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের সাংস্কৃতিক সংযোগ তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তৃতায় সালমান ফজলুর রহমান বলেন, “এই প্রদর্শনী বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুতপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক মেল-বন্ধনের প্রতিফলন। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আমি আশাবাদী।

” 

 

ইওয়ামা কিমিনোরি বলেন, “জাপান-বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভীষণ কার্যকরী হাতিয়ার হবে বলে আমার বিশ্বাস। এই প্রদর্শনী শৈল্পিক প্রতিভা প্রদর্শনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতাকে সুদৃঢ় করবে।”