NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

প্লেনে নারী যাত্রীর আজব কাণ্ড


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৪, ১১:১৩ এএম

প্লেনে নারী যাত্রীর আজব কাণ্ড

ঘুমাতে কে না ভালোবাসে। ভিড়ঠাসা বাস হোক কিংবা ট্রেন, একটু ঝিমিয়ে নেওয়ার জায়গা পেলে মন্দ হয় না। কিন্তু সাধের ঘুমের জন্য যুক্তরাষ্ট্রের এক নারী এমন কাণ্ড করেছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনের একটি ফ্লাইটের। সেখান থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে টিকটকে, যা এরই মধ্যে ৫০ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।

 

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্লেনের এক নারী যাত্রী সিট ছেড়ে মাথার উপরের লাগেজ লকারে ঢুকে শুয়ে রয়েছেন। আর তার ওই কীর্তি মোবাইলে ভিডিও করার সময় হাসাহাসি করছেন ভিডিওকারী ও তার পাশের যাত্রী।

ভিডিওটির নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। এক নেটিজেন লিখেছেন, যখন অন্য কেউ আমার সিটে থাকে, কিন্তু আমি তাকে বিরক্ত করতে চাই না। আরেকজন লিখেছেন, সাউথওয়েস্ট এয়ারলাইন আপনাকে নিজের সিট ইচ্ছামতো বেছে নেওয়ার সুযোগ দেয়। আগে আসুন, আগে সেবা নিন।

বিজ্ঞাপন

জানা গেছে, এই ভিডিওটি সংশ্লিষ্ট এয়ারলাইনের নজরেও পড়েছে। তবে তারা ওই যাত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

 

মজার ব্যাপার হলো, লাগেজ লকারে শুয়ে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের গ্রীষ্মে স্পেনের ইবিজা থেকে ছেড়ে আসা রায়ানএয়ার এয়ারলাইনের একটি ফ্লাইটেও এমন ঘটনা ঘটেছিল।

 

এদিকে, ২০১৯ সালে টেনেসির ন্যাশভিল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাউথওয়েস্ট এয়ারলাইন্সের এক ফ্লাইট অ্যাটেনডেন্টও লাগেজ লকার থেকে বের হয়ে এসেছিলেন।