NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

হলো না হোয়াইটওয়াশ, বড় ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১১:৫৮ এএম

হলো না হোয়াইটওয়াশ, বড় ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা গেলো না। ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এসে সফরকারী জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে।

জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ব্রায়ান বেনেত এবং অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে ১৮.৩ ওভারেই (৯ বল হাতে রেখে) ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

 

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে দ্রুত উইকেট হারালেও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ১৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই অবশ্য সাকিব আল হাসানের ঘূর্ণিতে আউট হয়ে যান তাদিওয়ানাসে মারুমানি। ৭ বলে ১ রান করেন তিনি। যদিও জিম্বাবুয়ের দলীয় রান ছিল তখন ৩৮। এরপরই ব্রায়ান বেনেত এবং সিকান্দার রাজা মিলে ৭৫ রানের জুটি তৈরি করেন। এই জুটিই জিম্বাবুয়েকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসে।

 

দলীয় ১১৩ রানে আউট হন ব্রায়ান বেনেত। ৪৯ বলে ৭০ রান করেন তিনি। ৫টি করে বাউন্ডারি এবং ছক্কার মার ছিল তার ব্যাটে। সিকান্দার রাজা ৪৬ বলে ছিলেন ৭২ রানে অপরাজিত। ৬টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। জোনাথন ক্যাম্পবেল ৯ বলে করেন ৮ রান। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান এবং সাইফউদ্দিন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারাতে থাকে টাইগাররা। ১৫ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। তানজিদ তামিম ২, সৌম্য সরকার ৭ এবং তাওহিদ হৃদয় আউট হন ১ রান করে। এরপর নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ৬৯ রানের জুটি গড়েন।

 

২৮ বলে ৩৬ রান করেন শান্ত। ৪৪ বলে ৫৪ রান করে আউট হন মাহমুউল্লাহ রিয়াদ। ১১ বলে ২৪ রান করেন জাকের আলী অনিক। সাকিব আল হাসান করেন ২১ রান।