NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বায়ার লেভারকুসেন, অপরাজিত ৫০


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ০৬:৪৭ পিএম

বায়ার লেভারকুসেন, অপরাজিত ৫০

‘আসলাম, দেখলাম, জয় করলাম, সেই জয়ের গাড়ি ছুটিয়েই চললাম’ - বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসোকে নিয়ে এমন কথা বললে সম্ভবত খুব কম বলা হবে না। কোনো তারকা নেই, বিশ্বজোড়া নামকরা কোনো ফুটবলার নেই- তবুও একটি দলকে কিভাবে বদলে দিতে পারেন এবং কিভাবে সেই দলটিকে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে পারেন- তা দেখিয়েই যাচ্ছেন আলোনসো।

জাবি আলোনসো এবং বায়ার লেভারকুসেনের অপ্রতিরোধ্য গতি এবার হাফ সেহঞ্চুরি ছুঁয়েছে। রোববার রাতে জার্মান বুন্দেসলিগায় ভিএফএল বোখামকে ৫-০ গোলে হারিয়েছে লেভারকুসেন। এই জয়ের মধ্য দিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো জার্মান ক্লাবটি।

 

৫ ম্যাচ হাতে রেখেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মত জার্মান বুন্দেসলিগা শিরোপা জিতে নিয়েছিলো বায়ার লেভারকুসেন। এখন তাদের সামনে ট্রেবলের হাতছানি। সে দিকেও এগিয়ে যাচ্ছে তরতর করে। সপ্তাহের মাঝে ইতালিয়ান ক্লাব এএস রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে তারা।

সে সঙ্গে পর্তুগিজ ক্লাব বেনফিকার টানা ৪৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করে বায়ার লেভারকুসেন। ১৯৬৩-৬৫ সালে টানা ৪৮ ম্যাচ অপরাজিত ছিল বেনফিকা। এবার অপরাজিত থাকার রেকর্ড ৫০-এ উন্নীত করলো বায়ার।

 

বোখামের বিপক্ষে ম্যাচের শুরুটা সহজ ছিল না বায়ার লেভারকুসেনের জন্য। এই দলটির কাছেই গত বছর সর্বশেষ হেরেছিলো বায়ার লেভারকুসেন। জার্মান বুন্দেসলিগাতেও এই দলটির কাছে সর্বশেষ পরাজয়ের স্বাদ নিয়েছিলো নতুন চ্যাম্পিয়নরা।

তবে, ম্যাচের ১৫ মিনিটেই বোখাম হয়ে যায় ১০ জনের দল। ফেলিক্স প্যাসালাক লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন। ১০জনের দলের জালে বায়ার প্রথম গোল করে ৪১তম মিনিটে। প্যাট্রিক সিক গোলটি করেন। এরপর প্রধমার্ধের ইনজুরি সময়ে (৪৫+২ মিনিট) পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন ভিক্টর বোনিফেস।

 

৭৬তম মিনিটে তৃতীয় গোল করেন আমিনে আদলি, ৮৬তম মিনিটে ইয়োসিপ স্টানিসিক এবং ৯০+৩ মিনিটে আলেজান্দ্রো গ্রিমালদো করেন ৫ম গোল।