NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতির সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৪, ০৯:৩৫ এএম

রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতির সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতি।

বুধবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।

 

এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সুপ্রিম কোর্ট হচ্ছে বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বিচারপ্রার্থীরা যাতে সহজে ন্যায়বিচার পেতে পারেন সে জন্য সর্বোচ্চ আদালতসহ সব আদালতের বিচারকরা সর্বাত্মক প্রয়াস চালাবেন।

 

নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণ যাতে দ্রুত ও সহজে ন্যায়বিচার পায় সেজন্য নতুন বিচারপতিরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

 

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এসময় উপস্থিত ছিলেন।