NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাশিয়া-চীন বিশ্বের ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় একসঙ্গে কাজ করতে ইচ্ছুক: প্রেসিডেন্ট সি


স্বর্ণা: প্রকাশিত:  ২১ মে, ২০২৪, ১২:৫৬ পিএম

রাশিয়া-চীন বিশ্বের ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় একসঙ্গে কাজ করতে ইচ্ছুক: প্রেসিডেন্ট সি

 


১৬ই মে বৃহস্পতিবার সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের গণ-মহাভবন সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে সি চিন পিং প্রেসিডেন্ট পুতিনকে চীনে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানান। সম্প্রতি রাশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে পঞ্চম মেয়াদ শুরু করায় পুতিনকে এবং রুশ জনগণকে আন্তরিক অভিনন্দন জানান সি। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রাশিয়ার জাতীয় উন্নয়ন ও নির্মাণ অবশ্যই নতুন বিরাট সাফল্য অর্জন করবে।
তিনি বলেন, চীন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন এ বছর দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রধান বিষয়। 

চীন-রাশিয়া সম্পর্ক এক শতাব্দীর তিন-চতুর্থাংশ সময় উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও শক্তিশালী হয়ে উঠেছে। চীন-রাশিয়া সম্পর্ক বড় দেশ ও প্রতিবেশী দেশগুলির জন্য পারস্পরিক সম্মান, পারস্পরিক আন্তরিক আচরণ, সম্প্রীতিময় সহাবস্থান এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা ও জয়-জয় অর্জনের উদাহরণ তৈরি করেছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি ও প্রেসিডেন্ট পুতিন ৪০ বারেও বেশি দেখা করেছেন, ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন এবং চীন-রাশিয়া সম্পর্কের সুস্থ, স্থিতিশীল ও মসৃণ উন্নয়ন নিশ্চিত করার জন্য কৌশলগত দিকনির্দেশনা দিয়েছেন। আজকের চীন-রাশিয়া সম্পর্ক অর্জন করা সহজ ছিল না এবং উভয় পক্ষের লালন ও যত্নের যোগ্য। চীন-রাশিয়া সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন শুধু দুই দেশ ও জনগণের মৌলিক স্বার্থই রক্ষা করে না বরং আঞ্চলিক তথা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও সহায়ক। নতুন যাত্রায়, চীন সর্বদা রাশিয়ার ভাল প্রতিবেশী, ভাল বন্ধু ও ভাল অংশীদার হতে ইচ্ছুক এবং রাশিয়ার সঙ্গে জনগণের মধ্যে স্থায়ী বন্ধুত্ব সুসংহত করতে, যৌথভাবে নিজ নিজ উন্নয়ন ও পুনরুজ্জীবন অর্জন করতে এবং বিশ্বের ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় একসঙ্গে কাজ করতে ইচ্ছুক।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।