NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

সন্তান হেফাজত আইনে যুগান্তকারী পরিবর্তন আনলো জাপান


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৪, ০২:৩৫ এএম

সন্তান হেফাজত আইনে যুগান্তকারী পরিবর্তন আনলো জাপান

মা-বাবার বিচ্ছেদের পর সন্তানের হেফাজত সংক্রান্ত আইনে সংশোধন এনেছে জাপান। শুক্রবার (১৭ মে) দেশটির জাতীয় আইনসভা ডায়েটে যুগান্তকারী এই সংশোধন পাস হয়। সংশোধিত আইনটি জারি হওয়ার দুই বছরের মধ্যে কার্যকর হবে। তবে যারা এরই মধ্যে বিবাহবিচ্ছেদ করেছেন, তাদের ক্ষেত্রে আগের আইনটিই কার্যকর হবে। 

৭৭ বছরে মা-বাবার কর্তৃত্ব সম্পর্কিত আইনে এবারই প্রথম পরিবর্তন আনলো জাপান। এতদিন দেশটিতে বিচ্ছেদের পর সন্তানেরা সাধারণত মায়ের হেফাজতেই বেড়ে উঠতো।

সংশোধিত আইন অনুযায়ী, অভিভাবকরা প্রথমে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সন্তানের একক বা যৌথ হেফাজতের কোনো একটা বেছে নেবেন। যদি কোনো বিরোধ দেখা দেয়, তাহলে একটি পারিবারিক আদালত সন্তানের হেফাজতে হস্তক্ষেপ করবেন ও আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর যদি মা-বাবার কারও বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকে, তাহলে সন্তান নিরপরাধ অভিভাবকের হেফাজতে থাকবে।

 

আবার নতুন আইন অনুযায়ী, শিক্ষা ও দীর্ঘমেয়াদী চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অভিভাবকদের অবশ্যই ঐকমত্যে পৌঁছাতে হবে, কিন্তু জরুরি পরিস্থিতিতে যদি তারা সময়মতো একমত হতে না পারেন, তাহলে অভিভাবকদের মধ্যে একজন সিদ্ধান্ত নিতে পারবেন। আর দৈনন্দিন বিষয় যেমন- সন্তান কী খাবে বা তাকে টিকা দিতে হবে কি না, তা নিয়ে মা-বাবার মধ্যে ঐকমত্যের প্রয়োজন হবে না।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে জাপানে বিবাহবিচ্ছেদ বেড়ে যাওয়া ও সন্তান লালন-পালনে উভয় পরিবারের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। তাছাড়া জাপানে এতদিন যে আইন প্রচলিত ছিল, তা বিদেশি নাগরিকদের জন্যও চ্যালেঞ্জ তৈরি করেছিল। বিশেষ করে, যেসব বিদেশি নাগরিক জাপানে বিয়ে করে সন্তানের মা-বাবা হয়েছিলেন তারা সন্তান লালন-পালনের ক্ষেত্রে চরমভাবে বাধার মুখোমুখি হয়ে আসছিলেন।

 

জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, শুধু ২০২২ সালেই দেশটির ১ লাখ ৬০ হাজার শিশু তাদের মা-বাবার বিবাহবিচ্ছেদ দেখেছে। এই সংখ্যাটি ১৯৫০ সালের চেয়ে দ্বিগুণ। তাছাড়া গত কয়েক বছরে দেশটিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমেছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতেও নতুন এই আইন সহায়তা করবে বলে বিশ্বাস জাপানি আইনপ্রণেতাদের।